ফেনী জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা, কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ সারাদেশের যে সকল নেতাকর্মী ও দেশবাসী ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, এডভোকেট আহমদ আযম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল,নির্বাহী কমিটির সদস্য জিয়া উদ্দিন মিষ্টার,ফেনী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক  নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মেজবাহ উদ্দিন খান,সাদেক হোসেন পাটোয়ারী, আবুল বসর পাটোয়ারী, ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল সহ সারাদেশের নেতাকর্মী ও দেশের মানুষ যারা অসুস্থ অবস্থায় আছেন তাঁদের সুস্থতা কামনায় রোববার (০৪ এপ্রিল) বাদ আসর শহরের তাকিয়া জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার,সদস্য সচিব আলাল উদ্দিন আলাল,যুগ্ম-আহবায়ক অধ্যাপক এম.এ.খালেক,এয়াকুব নবী,সদস্য জয়নাল আবেদীন বাবলু,সামসুদ্দিন খোকন চেয়ারম্যান, সাইফুর রহমান রতন,গোলাপ চেয়ারম্যান, নুর হোসেন সেলিম,কপিল উদ্দিন মামুন,সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল,পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,যুবদলের সভাপতি জাকের হোসেন জসিম,স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল,সাধারণ সম্পাদক এস.এম.কায়সার এলিন,জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল,সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ সহ সকল অঙ্গ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন