করোনা সংক্রমণের ২য় ঢেউ মোকাবেলায় জনসচেতনতার লক্ষ্যে ফেনী সদরের কাজীরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট কাজী বুলবুল আহমেদ সোহাগের ব্যক্তিগত উদ্যোগে রোববার (০৪ এপ্রিল) বিকেলে রানীরহাট বাজারে প্রায় পাঁচ শতাধিক জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় কাজীরবাগ ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান,ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জহির উদ্দিন জাহাঙ্গীর, ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী ফয়েজ উল্যাহ সিতুল,কাজীরবাগ ইউনিয়ন ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি আবু তালেব তারেক,সাধারণ সম্পাদক ইমরান হোসাইন,সাবেক সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান রবি প্রমুখ উপস্থিত ছিলেন।
কাজীরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট কাজী বুলবুল আহমেদ সোহাগ জানান,করোনাভাইরাসজনিত রোগ বিস্তার রোধকল্পে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে বিনামূল্যে মাস্ক বিতরণের এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনাসমূহ মেনে চলার জন্য জনসাধারণকে অনুরোধ জানান তিনি।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












