করোনা সংক্রমন প্রতিরোধে বাগেরহাটে হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ব্রেভ প্রকল্পের আওতায় পৌরসভার ইয়ুথদের উদ্যোগে সচেতনতামূলক মাস্ক বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, জেলা সমন্বয় কমিটির সম্মানিত সভাপতি কে এম হাসিব, সমন্বয় কমিটির সদস্য সেখ সাকির হোসেন, সদর উপজেলা সমন্বয়কারী মোঃ হাফিজুর রহমান, ইউনিয়ন সমন্বয়কারী মো. ফয়সাল হাওলাদারসহ পৌরসভা ইয়ুথ গ্রুপের সদস্যবৃন্দ। দিন ব্যাপী ক্যাম্পেইনে বাগেরহাট পৌরসভার বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করা হয়। এবং সাধারণ মানুষদের করোনা ভাইরাসের বিষয়ে সতর্ক ও সচেতন থাকতে অনুরোধ করা হয়।
বার্তা প্রেরক
তানজীম আহমেদ
বাগেরহাট প্রতিনিধি












