ফেনী শহরের মাস্টার পাড়ার “পাল ভবন” (সাধন মাষ্টারের বাসা)নামের একটি বাসার ৩য় তলায় এক ভাড়াটিয়ার বাসায় গত বৃহস্পতিবার (০১ এপ্রিল) দিনে- দুপুরে দরজার তালা কেটে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাসাটিতে আমিরাবাদ বিসি লাহা স্কুল এন্ড কলেজের প্রাক্তন সিনিয়র শিক্ষক লাল মোহন নাথ উনার পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
চোর দল ঘরে ঢুকে আলমারি ও টেবিলের ড্রয়ার ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।ক্ষতিগ্রস্ত পরিবারের এক সদস্য প্রথম আলো ফেনী বন্ধুসভার সাধারণ সম্পাদক বিজয় নাথ। তিনি জানান,কিছুদিন আগে আমার জেঠা মারা যাওয়ায় আমরা বাসার মালিককে অবহিতকরে স্বপরিবারে আমাদের গ্রামের বাড়ী যাই। গত বৃহস্পতিবার দুপুর দুইটায় আমার স্ত্রী বাসায় এসে দেখে দরজায় তালা নেই।বাসায় প্রবেশ করে দেখে সবকিছু এলোমেলো হয়ে আছে এবং ঘরের দুইটি আলমারি ভাঙ্গা।
বাসার মালিক জানান যে,ওইদিন সকালেও তারা বাসাটির দরজায় তালা দেখতে পান কিন্তু দুপুর-১২টার পর আর দরজায় তালা দেখতে পাননি।দিনে-দুপুরেই বাসাটিতে চুরির ঘটনা ঘটে। চোরেরা আলমারি ও টেবিলের ড্রয়ার ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ৫ লক্ষ টাকার সম্পদ লুট করে নিয়ে যায়। স্থানীয় কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী জানান যে,তিনি বাসাটিতে চুরি হওয়ার ঘটনাটি শুনেছেন।এলাকায় চুরি-ডাকাতি বন্ধ করার জন্য যা ব্যবস্থা নেয়া প্রয়োজন তিনি নিবেন এবং বাড়ীর মালিকদের এই বিষয়ে আরো সচেতন হওয়ার জন্য তিনি অনুরোধ জানান।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












