ফেনীতে সব ধরনের জনসমাগম বন্ধ ঘোষনা

ক্রমাগতভাবে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সামাজিক অনুষ্ঠানসহ সব ধরনের জনসমাগম বন্ধ ঘোষণা করেছে ফেনী জেলা প্রশাসন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কায় সব ধরনের সভা-সমাবেশ, ফেনী জেলার দর্শনীয় স্থান সমূহ, বিনোদন কেন্দ্র, পার্ক, সিনেমা হল,কমিউনিটি সেন্টার এবং যেকোনো সামাজিক অনুষ্ঠান দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮ দফা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান তিনি। এদিকে জেলা তথ্য অফিস থেকে বিষয়টি নিয়ে শহরে প্রচারনা চালানো হচ্ছে।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন