বাগেরহাটের কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুমন শেখ (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৩ এপ্রিল) দুপুরে কচুয়া উপজেলার রাঢ়ীপাড়ায় একটি দোকান থেকে হোটেলে বৈদ্যুতিক লাইন নেওয়ার সময় এই দূর্ঘটনা ঘটে। নিহত সুমন শেখ রাঢ়ীপাড়া ইউনিয়নের বিলকান্দি গ্রামের আঃ কাদের শেখের ছেলে। সে গোয়ালমাঠ রসিকলাল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিলো।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সুমন নিজের বাবার হোটেলে কাজ করছিলো। শনিবার দুপুরে পার্শ্ববর্তী একটি দোকান থেকে হোটেলে বিদ্যুৎ এর সংযোগ নিতে গেলে বিদ্যুতায়িত হয়ে সে ঘটনাস্থলে মারা যায়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের হস্তান্তর করা হয়েছে।
বার্তা প্রেরক
তানজীম আহমেদ
বাগেরহাট প্রতিনিধি












