বাগেরহাটের মোংলায় প্রতিপক্ষের হামলায় কলেজ শিক্ষক আহত, হুমকী অব্যাহত

বাগেরহাটের মোংলায় প্রতিপক্ষের হামলায় দাকোপ উপজেলার বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজের প্রভাষক এসএম গোলাম কিবরিয়া আহত হয়েছেন। শুধু আহত করেই থেমে যাননি প্রতিপক্ষরা চিকিৎসা শেষে বাড়ি ফিরলে কলেজ শিক্ষককে জীবন নাশের হুমকীসহ বিভিন্ন ভাবে হয়রানি অব্যাহত রেখেছে। এ ঘটনায় বাগেরহাট জেলা প্রশাসক ও থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষক এসএম গোলাম কিবরিয়া।

এসএম গোলাম কিবরিয়া বলেন, মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা গ্রামে জমিক্রয় করে দীর্ঘদিন বসবাস করে আসছিলাম।কিন্তু আমার বাড়ির সামনে একটি ক্যানেল রয়েছে। যার ফলে কবলা মূলে জমি ক্রয় করে বাড়ি প্রবেশের জন্য একটি বাশের পুল তৈরি করে যাতায়েত করছিলাম।কিন্তু যাতায়াত পথের একটি অংশ বিক্রি করার জন্য প্রতিপক্ষ আকবর আলী ৫০ হাজার টাকা গ্রহন করে বায়না রেজিষ্ট্রি দেন।পরবর্তীতে কবলা দলীল করার জন্য প্রস্তুতি নিলে জানতে পারি আকবর আলীর ওই সম্পত্তির মালিকানা সঠিক নয়।পরবর্তীতে আমার বায়না চুক্তিপত্রের টাকা না দিয়ে ওই পুলটি ভেঙ্গে ফেলে।

কেন ভেঙ্গেছ এটা জানতে চাইলে আকবর আলী, হাবিবুর রহমান, জাকিরসহ আট-দশজন আমার উপর হামলা করে। এতে আমি গুরুত্বর আহত হই। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে ফিরলে আমাকে জীবনে মেরে ফেলার হুমকী দিতে থাকে তারা।আমি এর সঠিক বিচার চাই। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত পূর্বক সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বার্তা প্রেরক
তানজীম আহমেদ
বাগেরহাট প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন