কুষ্টিয়ায় আগামী দুই সপ্তাহ পর্যটন-বিনোদন কেন্দ্র,শিক্ষা প্রতিষ্ঠানসহ কোচিং সেন্টার বন্ধ থাকবে। পাশাপাশি সকল জনগণ কে স্বাস্থ্য বিধি মোতাবেক চলাচল করার নির্দেশ দিয়েছেন কুষ্টিয়া জেলা প্রশাসক। হঠাৎ করে সারা বাংলাদেশে করোনা সংক্রমন মাত্রাতিরিক্ত ভাবে বৃদ্ধি পেয়েছে। কুষ্টিয়া জেলা তে ও একই ভাবে বৃদ্ধি পেয়েছে সংক্রমনের মাত্রা।তাই কুষ্টিয়া জেলা প্রশাসন কঠোর ভাবে নিয়ন্ত্রনের পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রয়োজন ছাড়া কোন মানুষ যেন বাইরে না যায়, কোন মানুষ যেন মাস্ক ছাড়া বাইরে বের না হয়, কোথাও যেন কোন জটলা বা সভা সমাবেশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে আইনশৃঙ্খলা বাহিনীরকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে কুষ্টিয়া সদর উপজেলা গত কাল ২৪ ঘন্টায় কোন সংক্রমন না হলেও কুষ্টিয়ার পাশে উপজেলা গুলো তে সংক্রমণ এর খবর পাওয়া গেছে।
বার্তা প্রেরক
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি












