ফেনীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

সরকার বাহিনী কর্তৃক সারাদেশে নির্বিচারে মানুষ হত্যা, হামলা,নারকীয় তাণ্ডব এবং জনগণের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার হরণের প্রতিবাদে ফেনী প্রেসক্লাবের সামনে মঙ্গলবার (৩০ মার্চ) জেলা বিএনপির আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায়  উক্ত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ফেনী -২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্রগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, সহ-দপ্তর সম্পাদক বেলাল আহম্মেদ, সদস্য মশিউর রহমান বিপ্লব। উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফেনী- ৩ আসনের বিএনপির এমপি প্রার্থী আকবর হোসেন।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক এম.এ.খালেক,গাজী হাবিব উল্যাহ মানিক,এয়াকুব নবী,আলাউদ্দিন গঠন,আনোয়ার হোসেন পাটোয়ারী ও জেলা বিএনপির সদস্যবৃন্দ,শ্রমিকদল, কৃষকদল,জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল,মহিলা দল,ছাত্রদল ও সকল উপজেলা,পৌর,ইউনিয়ন, ওয়ার্ড থেকে আগত বিএনপি ও এর সকল অঙ্গ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন