আত্রাইয়ে ব্র্যাক সামাজিক কর্মসূচির আওতায় করোনা প্রতিরোধে অনলাইন ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায়  বুধবার ৩১শে মার্চ সকাল ১০ চায় উপজেলার পাচুপুর ও মনিয়ারী ইউনিয়নের ০৮টি পল্লী সমাজের ১৬ জন নেতাকে নিয়ে অনলাইনে ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত মিটিং এ কোভিড-১৯ প্রতিরোধে করনীয়, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করনীয়, সকল প্রকার নির্যাতন প্রতিরোধে হটলাইন নম্বর প্রচার,সমসাময়িক ইস্যু চ্যালেন্জ ও তা উত্তরনের উপায় নিয়ে আলোচনা করা হয়। উক্ত ইউসিএফ মিটিং পরিচালনা করেন আত্রাই ব্র্যাকের সিইপি প্রতিনিধি মোছাঃ রোজিনা আক্তার।

বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন