কুষ্টিয়া বাসীর উন্নয়নের জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন কুষ্টিয়ার উন্নয়নের রূপকার হানিফ (এমপি)

তিনি যখন সময় পান তিনি চলে আসেন তাঁর প্রানের মানুষগুলোর কাছে। ঠিক একই ভাবে একদিন এর জন্য কুষ্টিয়াতে এসেও তিনি পার করছেন মানুষের জন্য ব্যস্ত সময়। তিনি তাঁর নিজ বাসভবনে কুষ্টিয়া জেলার অসহায় মানুষের মাঝে বিতরণ করেন হুইলচেয়ার,ডেউটিন,এবং নগদ অর্থ। তিনি যে মানুষ গুলো কে সাহায্য করেছেন তাদের কেউ প্রতিবন্ধী বা কেউ ভিটেমাটি হারা। করোনা মহামারীর এই দ্বিতীয় ডেউ এর মাঝেও তিনি মানুষের পাশে দাঁড়াচ্ছেন। মানুষ কে বাঁচার সাহস যোগাচ্ছেন।

এর আগে তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, বিএনপি জামায়াত হেফাজত এর কাঁধে ভর দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে।যা সারাজীবন স্বপ্নই থেকে যাবে। জননেতা মাহবুব উল আলম হানিফ কুষ্টিয়ার মানুষ এর জন্য এক অসাধারণ বন্ধু। তিনি তাঁর অক্লান্ত পরিশ্রমে আজ কুষ্টিয়া জেলাকে নিয়ে যাচ্ছেন উন্নয়নের শিখরে।

বার্তা প্রেরক
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন