আত্রাইয়ে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় আলোচন সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় উপজেলার জাতোপাড়া পল্লী সমাজের আয়োজনে গতকাল বুধবার বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পল্লী সমাজের সভানেত্রী আকলিমা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অত্র পল্লী সমাজের সাধারন সম্পাদকি সুফিয়া বেগম,স্থানীয় সমাজ সেবক আক্কাস আলী, আনোয়ার হোসেন, মোঃ মুকুল হোসেন-সহ এলাকার বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ আলোচনাসভা পরিচালনা করেন সিইপি প্রতিনিধি মোছাঃ রোজিনা আক্তার, উক্ত আলোচনায় স্বামী স্ত্রী দম্পতি, পুরুষ ও যুবকদের সম্পৃক্ত করে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নারীর সকল কাজে পুরুষের সহযোগীতা,সিদ্ধান্ত গ্রহণ, মতামতের গুরত্ব, নারী পুরুষের বৈষম্য দুরিকরনসহ বিভিন্ন
বিষয়ে আলোচনা করা হয়েছে।

বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন