হোমনায় বিল্ডিংয়ের কলাপসিবল গেট কেটে দুঃসাহসিক চুরি

হোমনা উপজেলার চরের গাঁ গ্রামে বিল্ডিংয়ের কলাপসিবল গেট কেটে দুঃসাহসিক চুরি হয়েছে। গতকাল রবিবার রাতে ঐ গ্রামের হাজী আবদুস সামাদ মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। গৃহকর্তা সামাদ মিয়া জানান, রাতে বিল্ডিংয়ের কলাপসিবল গেটসহ অন্যান্য দরজা জানালা ভালভাবে আটকিয়ে ঘুমিয়ে যাই। শেষ রাতে ঘুম থেকে সজাগ হলে দেখা যায়, কলাপসিবল গেট ও দরজা খোলা। পরে দেখতে পাই স্টীলের আলমিরাতে রাখা প্রায় ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ অন্যান্য মালামাল নেই।

ধারণা করা হচ্ছে অত্যধুনিক যন্ত্রের মাধ্যমে কলাপসিবল গেট ও দরজা কেটে ভিতরে প্রবেশ করে চোরেরা। পরে যন্ত্রের মাধ্যমে আলমিরা কেটে এসব মালামাল নিয়ে যায়। এ সময় চোরেরা ১০ লাখ টাকার মালামাল চুুরি করে নিয়ে যায় বলে তিনি জানান। এ ব্যাপারে হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ জানান, কারো বাড়িতে চুরি হয়েছে এমন কোনো অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বার্তা প্রেরক
মোঃ কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন