বাগেরহাট জেলা কারাগার থেকে ৬১ ভারতীয় জেলের মুক্তি

অবৈধ ভাবে বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকারের দায়ে বিভিন্ন সময় আটক ৬১ ভারতীয় জেলেকে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে বাগেরহাট জেলা কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়। মুক্তি দেওয়ার পরে স্থানীয় প্রশাসন ও ভারতীয় দূতাবাসের প্রতিনিধিদের উপস্থিতিতে তাদের মোংলা উপজেলার পশুর নদী থেকে তিনটি ট্রলারে তুলে দেওয়া হয়। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন গ্রামে তাদের বাড়ি। বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দীকী বলেন, প্রায় তিন মাস আগে বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে তিন দফায় ট্রলারসহ ৬১ জন জেলেকে আটক করা হয়।

“ওই সময়ে ভারতীয় এই জেলেদের বিরুদ্ধে মোংলা থানায় মামলা করা হয়। তিন মাস পরে এই মামলায় বাগেরহাটের বিচারিক হাকিম আদালত তাদের মুক্তির আদেশ দেন। বাগেরহাট কারাগারের জেলার এ কে এম মাসুম জানান, বঙ্গোপসাগর বাংলাদশের জলসীমায় অবৈধ প্রবেশ করে মাছ শিকারের অভিযাগে প্রথম দফায় গত বছরের ৩ ডিসেম্বর কোষ্টগার্ড সদস্যরা ‘এফবি মা শিবানী’ নামের একটি ফিশিং ট্রলারসহ ১৭ ভারতীয় জেলেকে আটক করে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠাবার নির্দেশ দেন।

এরপর কোষ্টগার্ড সদস্যরা ওই বছরের ২৪ ডিসম্বর দ্বিতীয় দফায় ‘এফবি মঙ্গল চন্ডি – ৭’ নামের একটি ফিশিং ট্রলারসহ ১৬ ভারতীয় জেলেকে আটক করে সর্বশেষ চলতি বছরের ৩১ জানুয়ারী কোষ্টগার্ড সদস্যরা ‘এফবি সঙ দ্বীপ’ ও ‘এফবি সর্ণলতা’ নামের দুটি ফিশিং ট্রলারসহ আরো ২৮জন ভারতীয় জেলেকে আটক করলে আদালত তাদের কারাগারে পাঠাবার নির্দশ দন। তিন দফায় আটক ৬১ ভারতীয় জেলে এতদিন বাগেরহাট কারাগারে আটক ছিলেন। আদালতের নির্দেশে এদিন দুপুরে তাদের মুক্তি দেয়া হয়।

বার্তা প্রেরক
তানজীম আহমেদ
বাগেরহাট প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন