হোমনা পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্বভার গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান আজ রবিবার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ হোমনা ও তিতাস আসনের এমপি সেলিমা আহমাদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, সহকারি কমিশনার (ভূমি) তানিয়া ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, ওসি আবুল কায়েস আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ফজলুল হক মোল্লা, সাবেক কাউন্সিলর মো. রাজ মিয়া, উপজেলা যুবলীগের সেক্রেটারী কায়সার ব্যাপারী ছাত্রলীগের সভাপতি ফোরকানুল ইসলাম পলাশ প্রমুখ।
বার্তা প্রেরক
মোঃ কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি












