স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ‘র জয়েন্ট রিট্রিট সেরিমনি

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবাষির্কী উপলক্ষে তেঁতুলিয়ার বাংলাবান্ধায় বিজিবি ও বিএসএফের সদস্যদের অংশগ্রহণে জয়েন্ট রিট্রিট সেরিমনি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাংলাবান্ধা জিরো পয়েন্টে মনোমুগ্ধকর এক প্যারেড অনুষ্ঠিত হয়। করোনাকালে জয়েন্ট রিট্রিট সেরিমনি বন্ধ থাকলেও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী এ আয়োজন করে।

বিজিবি বিএসএফ প্যারেড কন্টিনজেন্ট চমকপ্রদ ও মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমে দুই দেশের জাতীয় পতাকা নামানোই হলো জয়েন্ট রিট্রিট সেরিমনি। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর দৃষ্টিনন্দন এই মহড়া দেখতে উভয় দেশের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন সহ সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা। প্যারেড শেষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন বিজিবি বিএসএফের কর্মকর্তারা। এসময় বক্তব্য রাখেন বিজিবি‘র অতিরিক্ত মহাপরিচালক ও রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কায়সার হাসান মালিক ও বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি সুনিল কুমার। বক্তব্যে উঠে আসে জয়েন্ট রিট্রিট সেরিমনি সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সৌহার্দপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার কথা। এ সময় পঞ্চগড় সীমান্তে একটি সীমান্ত হাট স্থাপনের দাবি উঠলে তা বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন তারা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বিজিবি‘র ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল এস এম আজাদ, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা ও দায়রা জজ শরিফ হোসেন হায়দার, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট, উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা ও ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল খন্দকার আনিসুর রহমান এবং শিলিগুড়ি ৫১ ব্যাটলিয়ন বিএসএফ অধিনায়ক শ্রী পরশুরাম সহ বিজিবি-বিএসএফ‘র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
জাবেদুর রহমান জাবেদ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন