কুষ্টিয়া জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনেও স্বাধীনতা বিরোধী সম্প্রদায়ের অপশক্তি দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, হামলা,অগ্নিসংযোগ, ভাংচুর সহ বিভিন্ন সরকারি স্থাপনা,থানা,রেললাইন এমনকি হাসপাতালেও অগ্নিসংযোগ চালিয়েছে।স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে  স্বাধীনতা বিরোধী অপশক্তি কতৃক দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

বাংলাদেশ ছাত্রলীগ, কুষ্টিয়া জেলা শাখা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও অংশ নেই কুষ্টিয়া জেলা যুবলীগ এবং কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগ এর নেতাকর্মী। বিক্ষোভ মিছিলটি পুরো কুষ্টিয়া শহর প্রদক্ষিণ করে মজমপুর গেটে সমাবেশ করে। সমাবেশে কুষ্টিয়া জেলা যুবলীগ এর সভাপতি রবিউল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশা, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আক্তাররুজজামান লাবু, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক বক্তব্য রাখেন। সমাবেশ সঞ্চালনা করেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ।

বার্তা প্রেরক
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন