হোমনায় দুই দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

স্বাধীনতার সুবর্ন জয়ন্তী এবং বাংলাদেশ সল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রুপান্তর উপলক্ষ্যে আনন্দ উদযাপন ও দুই দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন কুমিল্লা- ২ আসনের এমপি সেলিমা আহমাদ।

ইউএনও রুমন দে এর সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, এসিল্যান্ড তানিয়া ভূইয়া, পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মুহসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, ওসি আবুল কায়েস আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন প্রমুখ। এর আগে সেলিমা আহমাদ এমপির নেতৃত্বে উপজেলা উপজেলা পরিষদ মাঠ থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বার্তা প্রেরক
মোঃ কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন