ফেনীতে স্বাধীনতা দিবসে শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ফেনী জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (২৬ মার্চ) সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড: মো: মনজুরুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: গোলাম জাকারিয়ার সভাপতিত্বে সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী (বিপিএম,পিপিএম),অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: মাইনুল ইসলাম,ভারপ্রাপ্ত জেলা সিভিল সার্জন ডা: এস এস আর মাসুদ রানা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মোতালেব।

আলোচনা সভায় বক্তারা বলেন,বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।দেশ স্বাধীনের পিছনে মুক্তিযোদ্ধাদের অবদান জাতি কখনো ভুলবে না। বঙ্গবন্ধু শেখ মুজিব নামের সেই মহাপুরুষের জন্ম হয়েছিল বলেই আজ আমরা স্বাধীন -সার্বভৌম বাংলাদেশের গর্বিত নাগরিক। তাঁর জন্ম হয়েছিল বলেই জাতি আজ নিজস্ব দেশ,ভাষা-সংস্কৃতি নিয়ে গর্ববোধ করে।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন