নওগাঁর আত্রাই উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক সীমিত পরিসরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা ও উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণের মধ্য দিয়ে দিবসের নানা কর্মসূচি শুরু হয়।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিলো আনুষ্ঠানিক ভাবে সরকারি, বেসরকারি ও শায়ত্বস্বাসিত প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণ জয়ন্তীতে দেশের উন্নয়ন” ও “বঙ্গবন্ধু বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা এই তিনটি শব্দ ধারণ, লালন ও পালন করার লক্ষে ডিজিটাল প্রযুক্তি সার্বজনীন ব্যবহার” শীর্ষক আলোচনা সভা।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইখতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন,আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ। এ সময় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা,আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে মসজিদে দোয়া ও বিভিন্ন উপসনালয়ে বিশেষ প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি












