তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো মহান স্বাধীনতা দিবস ও সুবর্ণজয়ন্তী। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে প্রথম প্রহরে জাতীয় পতাকা উত্তোলন মধ্য দিয়ে দিবসটির শুভসুচনা হয়। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের অংশগ্রহনে একটি শোভাযাত্রা বের করা হয। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা প্রদর্শন করে তেঁতুলিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুস্পস্তবক অর্পন শেষে সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে কুসকাওয়াজ ও আলোচনা সভায় অংশ নেয়।
আলোচনা শেষে সকল মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধা ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উপজেলা পরিষদের চেয়াম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা. অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমান, ডেপুটি কমান্ডার বশির আলম, আওয়াীলীগের সভাপতি ইয়াসিন আলী মন্ডল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহবায়ক খন্দাকার শামসুজজামান নাহিদ, যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, নির্বাহী সদস্য খন্দকার শামসুজ্জোহা নিয়াজিদ, ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ করিম সিদ্দিকিসহ সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানেরা উপস্থিত ছিলেন। এছাড়াও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল লতিফ তারিনের নেতৃত্বে কৃষক লীগ ও যুবলীগ-ছাত্রলীগের নেতা কর্মীরা শোভা যাত্রায় অংশ নেয়।
বার্তা প্রেরক
জাবেদুর রহমান জাবেদ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি












