হোমনায় মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আজ শুক্রবার হোমনা উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ হোমনা ও তিতাস আসনের এমপি সেলিমা আহমাদ। ইউএনও রুমন দে এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মুহসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, ওসি আবুল কায়েস আকন্দ, মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন ও হুমায়ূন কবির প্রমুুখ।

বার্তা প্রেরক
মোঃ কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন