কোভিড-১৯ এর প্রকোপ বেড়ে যাওয়ায় জেলা পুলিশ, কুষ্টিয়া কর্তৃক মাস্ক পরিধানের উপর কুষ্টিয়া মডেল থানার বিভিন্ন এলাকায় গণসচেতনতামূলক প্রচারণা “মাস্ক পড়ার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় উপর গণসচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরন কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে অদ্য ২৫/০৩/২০২১ তারিখ কুষ্টিয়া মডেল থানাধীন মঙ্গলবাড়ী, ত্রিমোহনী, পুরাতন আলফার মোড়সহ আশে পাশের এলাকা হতে আসা-যাওয়া জনগনের মাঝে জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয় মাস্ক বিতরনসহ কোভিড-১৯ সম্পর্কিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে অংশ গ্রহন করেন।
উক্ত সচেতনতামূলক প্রচারণায় পুলিশ সুপার মহোদয় কোভিড-১৯ সম্পর্কিত বিভিন্ন দিক নিদের্শনা প্রদান করেন এবং নিজ হাতে জনগনের মাঝে মাস্ক বিতরণ করেন। এসময়ে আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) এবং অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা, কুষ্টিয়াসহ অফিসার ও ফোর্স, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিন্ট মিডিয়াসহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহন করেন।
বার্তা প্রেরক
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি












