২৫ মার্চ কালো রাতকে গনহত্যা দিবস হিসেবে ঘোষণা ও গনহত্যার অপরাধ স্বীকার করে রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া জেলা শাখার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।আজ দুপুর তিনটায় কুষ্টিয়া শহররে বঙ্গবন্ধু চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উক্ত কর্মসূচি তে কুষ্টিয়া পলিটেকনিক ছাত্রলীগ, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগ, কুষ্টিয়া শহর ছাত্রলীগ, কুষ্টিয়া সদর ছাত্রলীগ এবং কুষ্টিয়া জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক বলেন,এই বাংলাদেশ এর উন্নয়নের ধারা যারা বানচাল করতে চায় তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।বি এন পি , জামায়াত এর কোন অশান্তি মূলক কার্যক্রম আর মেনে নেওয়া হবে না।।এই মানববন্ধন কর্মসূচি র সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ।
বার্তা প্রেরক
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি












