ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এবং প্রত্যাহারের দাবীতে ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও  সাধারণ সম্পাদক নাছির উদ্দীন খন্দকারের নেতৃত্বে বৃহস্পতিবার (২৫ মার্চ) শহরে ফেনী জেলা যুবদলের আয়োজনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলের অগ্রভাগে ছিলেন জেলা যুবদলের দপ্তর সম্পাদক আল ইমরান,  ফেনী পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলু,  সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ,যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রাসেল, মামুন, মাসুদ,সাইদুল ইসলাম সাইদ প্রমুখ। মিছিলে পৌর ও সদর উপজেলা যুবদলের শীর্ষ নেতৃবৃন্দও অংশগ্রহন করেন।
শেখ আশিকু্ন্নবী সজীব,ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন