আত্রাইয়ে ডাসকো ফাউন্ডেশনের ত্রান বিতরণ

নওগাঁর আত্রাইয়ে ডাসকো ফাউন্ডেশনের রিপ প্রকল্পের আওতায় ৮ শতাধিক উপকারভোগী অসহায় পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায়ে রেখে ২০ কেজি করে চাল বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার ২৫ শে মার্চ উপজেলার বিভিন্ন এলাকায় এ ত্রান বিতরণ করা হয়। ত্রাণ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপ প্রকল্পের প্রকল্প ব্যাবস্থাপক মোঃ আলমগীর হোসেন, শাহাগোলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সাংবাদিক আব্দুল মজিদ মল্লিক, কালিকাপুর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য বুলি বেগম,আত্রাই উপজেলা ইউনিটের ইউনিট ম্যানেজার মোঃ আজিজুর রহমান, প্রকল্প হিসাবরক্ষক মোঃ আলমগীর হোসেন, উপজেলার শাহাগোলা, হাটকালুপাড়া,কালিকাপুর, এবং বিশা ইউনিয়নের মোট ৮০০ উপকারভোগী অসহায় পরিবারের মাঝে প্রতিপরিবার কে ২০ কেজি চাল ত্রাণ হিসেবে বিতরন করা হয়।

আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন