হোমনায় বিভিন্ন অপরাধে পাঁচ ব্যক্তিকে ছয় হাজার টাকা অর্থ দন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক ও হোমনার এসিল্যান্ড তানিয়া ভূইয়া আজ বুধবার হোমনা বাজার, চৌরাস্তা, হাসপাতাল রোডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় উন্মুক্ত অবস্থায় বালু পরিবহন, বিনা হেলমেট ও লাইসেন্স ছাড়া মোটর সাইকেল চালানো এবং অবৈধভাবে ফুটপাত দখল করে মালামাল পরিবহনের দায়ে চারটি মামলায় পাঁচ ব্যক্তিকে উপরোক্ত দন্ড দেন। জনস্বার্থে উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যহত থাকবে বলেও জানান এসিল্যান্ড তানিয়া ভূইয়া। এ সময় করোনা সংক্রমণ রোধে জনগণকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিধি মেনে চলারও পরামর্শ দেন তিনি।
বার্তা প্রেরক
মোঃ কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি












