মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আনন্দ মিছিল এবং মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া সরকারি কলেজ মাঠ থেকে আনন্দ মিছিল বের হয়ে শহরের এন এস রোড প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মার্কেট এর সামনে গিয়ে শেষ হয়।এই আনন্দ মিছিলে কুষ্টিয়া জেলা ছাত্রলীগ, কুষ্টিয়া শহর ছাত্রলীগ, কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগ সহ সকল ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামীয়া কলেজ ছাত্রলীগ সভাপতি অনিক,সরকারী কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক লিমন,শহর ছাত্রলীগের আহ্বায়ক হাসিব কোরাইশী এবং কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক। কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি তার বক্তব্যে বলেন,আমরা কোন ভাবেই সাম্প্রদায়িক অপশক্তি কে মাথা চাড়া দিয়ে উঠতে দেবো না। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং কুষ্টিয়া জেলার উন্নয়নের রূপকার মাহবুব উল আলম হানিফ (এমপি) ভাইয়ের উন্নয়নের ধারা চলাকালে কোন অপশক্তি কে প্রশ্রয় দেয়া হবে না।তিনি আরও বলেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগ সর্বদা জাগ্ৰত আছে এবং থাকবে। কুষ্টিয়া জেলা ছাত্রলীগের এই সমাবেশের সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ।

বার্তা প্রেরক
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন