মোরেলগঞ্জে ২শ’ পিচ ইয়াবাসহ যুবক আটক

বাগেরহাটের মোরেলগঞ্জে ২শ’ পিচ ইয়াবা সহ মিজানুর রহমান হাওলাদার (৩৪) কে থেকে আটক করা হয়েছে। মিজান দৈবজ্ঞহাটী ইউনিয়নের নূরুল্লাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সেকান্দার হাওলাদারের পুত্র।
সোমবার সকালে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে আটক করতে সক্ষম হয়।

এসময় তার দেহ তল্লাশী করে ২ শ’ পিচ ইয়াবা উদ্ধার করে মোরেলগঞ্জ থানায় সোপর্দ করে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী মো. কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, মিজান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

বার্তা প্রেরক
এইচ এম জসিম উদ্দিন   
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন