বাগেরহাটে জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরন

“সবাই আমরা মাস্ক পরি, করোনা মুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে চালক, যাত্রী ও পথচারীদের মাঝে বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ মার্চ) দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালের মোড়ে এই মাস্ক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন) মোঃ নজরুল ইসলাম।

এ সময় বাগেরহাটের পুলিশ সুপার মোঃ আরিফুল হক পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ, মোড়েলগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহ ই আলম বাচ্চু, বাগেরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কেএম আজিজুল ইসলাম, বাগেরহাট বাস-মালিক সমিতির সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টুসহ প্রশাসনের উর্দ্ধোতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
তানজীম আহমেদ
বাগেরহাট প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন