ধুনটে যমুনায় গোসলে নেমে গৃহবধূ নিখোঁজ

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর পুকুরিয়া ঘাট এলাকায় গত শুক্রবার গোসল করতে নেমে চায়না খাতুন (৪৫) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। রবিবার বিকেল ৫টা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ চায়না খাতুন উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মাধবডাঙ্গা বন্যা নিয়ন্ত্রন বাঁধে আশ্রিত আজিমুদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের শুক্রবার বিকেলের দিকে আজিমুদ্দিনের স্ত্রী চায়না খাতুন যমুনা নদীর পুকুরিয়া ঘাট এলাকায় গোসল করতে নামেন। এ সময় পানির প্রবল ¯্রােতে নিখোঁজ হন চায়না খাতুন। তাৎক্ষনিক ভাবে স্থানীয় লোকজন নৌকাযোগে অনুসন্ধান করে তাকে উদ্ধার করতে পারেনি।

এদিকে যমুনায় নিখোঁজ গৃহবধূকে উদ্ধারের জন্য রাজশাহী থেকে আসা ৩ সদস্যের একটি ডুবুরি দল শনি ও রবিবার অভিযান চালায়। ওই ডুবুরি দলের নেতৃত্ব দেন নুরুন্নবী ইসলাম। রবিবার বিকেল ৫টা পর্যন্ত ওই গৃহবধূকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ডুবুরি দলের লিডার নুরুন্নবী ইসলাম বলেন, যমুনা নদীতে প্রবল ¯্রােত রয়েছে। ধারণা করা হচ্ছে নিখোঁজ চায়না খাতুনের দেহটি ভাটির দিকে ভেসে গেছে। তারপরও আমারা তাকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রেখেছি।

বার্তা প্রেরক
ফজলে রাব্বী মানু
ধুনট (বগুড়া) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন