আত্রাইয়ে খাল খনন ও অফিস ঘড় নির্মাণ কাজের উদ্বোধন করলেন এম”পি হেলাল

নওগাঁর আত্রাইয়ে খাল খনন এবং সমিতির অফিস ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে ৪৮ লাখ টাকা ব্যায়ে লালপাড়া-পৈসাঁওতা খাল পুনঃ খনন এবং ২১ লাখ ৪৩ হাজার টাকা ব্যায়ে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস) এর ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন আত্রাই রানীনগর আসনের সাংসদ মো. আনোয়ার হোসেন হেলাল।

নওগাঁ জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আক্কাছ আলী, ইউপি চেয়ারম্যান আল্লামা শের-ই-বিপ্লব, ওসি আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খাঁন প্রমুখ।

বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন