বাগেরহাটে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে গুলি বিনময়, গুলিবিদ্ধ ১৬

বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মোঃ সজিব তরফদার ও অহেদ মোস্তখা বাপ্পি শেখের সমর্থকদের মাঝে গুলি বিনিময় হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত পৌনে ১১টার দিকে ডেমা গ্রামে এ গোলাগুলির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে বাপ্পির সমর্থকদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছেছে, ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য প্রার্থী অহেদ মোস্তফা বাপ্পি শেখ বলেন, আমি গতকাল মনোনয়ন পত্র জমা দিয়েছে। আমার সমার্থক নিয়ে দোয়া চাইতে বের হলে বিএনপির গুন্ডা বর্তমান ইউপি সদস্য সজিবের বাড়ির সামনে থেকে যাওয়ার সময় আমাদের উপর অতর্কিত গুলি বর্ষন করে সজিব ও তার লোকেরা। এসময় আমার সমর্থক রুহুল আমিন গাজী, নওশের শেখ, মাহফুজ শেখ, রবিউল, অনিক, মিকাইল,হেলাল গাজী, মিলন শেখ, বেলাল শেখ, হৃদয়, রিন্টু তরফদার গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে গুরুত্বর দুইজনকে খুলনা পাঠানো হয়েছে। আরও আহত থাকতে পারে এই মুহুর্তে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন বাপ্পি।

বাপ্পির অভিযোগ অস্বীকার করে সজিব তরফদারের ভাই সোহেল তরফদার বলেন, আমার ভাই সজিব তরফদারকে হত্যার উদ্দেশ্যে বাপ্পি শেখসহ কয়েকজন আমাদের বাড়িতে আসে। আমার ভাইকে ডাকলে সে বের হননি। এসময় আমার মা সকিনা আক্তার বুলু বাইরে বের হয়ে কারণ জানতে চাইলে তারা গুলি বর্ষন করেন এতে আমার মা সকিনা আক্তার বুলু, রিপন তরফদার, মেহেরুন বেগম, সোহেল ও সুজা তরফদার গুলিবিদ্ধ হন।আমরা তাদের নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছি।

বাগেরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রবিউল ইসলাম বলেন, আমরা এখন পর্যন্ত ভর্তি করেছি। তবে এদের শরীরে ব্লেড বা লোহা দিয়ে টান দেওয়ার মত ক্ষত রয়েছে। ধারণা করছি এটা শটগানের গুলি হতে পারে। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

বার্তা প্রেরক
তানজীম আহমেদ
বাগেরহাট প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন