গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আশরাফুল আলমের দোয় ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এম এম আশরাফুল আলমের অকাল মৃত্যুতে দোয়া ও স্বরণসভা করেন গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপি।বৃহস্পতিবার দুপুরে মধ্যাহ্ন ভোজের পর গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আহসান হাবিবের সঞ্চালনায় এ দোয়া ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ।

বিশেষ অতিথি ছিলেন বাগমারা উপজেলা বিএনপির সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান (জিয়া), আহবায়ক মোশাররফ হোসেন,যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম (মার্শাল),সদস্য সচিব শ্রীযুক্ত বাবু বিশ্বনাথ সরকার,রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম (টুটুল)। স্বাগত বক্তব্য রেখে আশরাফুল আলমের স্মৃতিচারন করেন তার স্ত্রী সাহনাজ পারভীন (আদরী), তিনি ক্রন্দনরত অবস্থায় স্বামীর জন্য সকলের কাছে দোয়া ও আর্শিরবাদ কামনা করেন।তিনি স্বামীর আর্দশকে বুকে ধারন করে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনয়ন দিলে নির্বাচন করবেন বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল-মামুন প্রামানিক,গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাস্টার আসাদুজ্জামান আসাদ, গোবিন্দপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার সুরাত আলী প্রামানিক, আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, ছাত্রদল নেতা বোরহান,আল মামুন সহ আওয়ামীলীগ,বিএনপি সহ সকল দলের নেতাকর্মী উক্ত দোয়া ও স্মৃতিচারণ সভায় উপস্থিত ছিলেন দোয়া ও মোনাজাত করেন হাটগাঙ্গোপাড়া বিএম কারিগরি কলেজের প্রভাষক মাও মোঃ বাবুল হোসাইন।

বার্তা প্রেরক
মোঃ সাইফুল ইসলাম
রাজশাহী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন