জাতীয় শিশু দিবসে ফেনীতে এনসিটিএফের উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও  জাতীয় শিশু দিবস উপলক্ষে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) ফেনী জেলার উদ্যোগে বুধবার (১৭ মার্চ) বিকেলে শহরের চাড়িপুর এলাকার  ‘দারুচ্ছুন্নাত হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং’ এ  এতিম শিশু ও মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়।

এনসিটিএফ ফেনী জেলার  সভাপতি মাহবুবা তাবাসসুম ইমার সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠের ফেনী জেলা প্রতিনিধি ও এনসিটিএফের উপদেষ্টা আসাদুজ্জামান দারা,গ্র্যান্ড হক টাওয়ারের পরিচালক ও ক্রীড়া সংগঠক ইমন উল হক,দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি  নাজমুল হক শামীম, প্রথম আলো ফেনী বন্ধুসভার সভাপতি শেখ আশিকুন্নবী সজীব।

এতে আরো উপস্থিত ছিলেন এনসিটিএফের জেলা স্বেচ্ছাসেবক তাহসিন সোবহান, আদিবা তাবাসসুম, এনসিটিএফের সহ- সভাপতি তানবির হাছান শান্ত,যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস শ্রাবণী,রাইসা ফারুক,মাদ্রাসার শিক্ষকরাসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্য, স্কুল কমিটির সদস্যবৃন্দ।প্রায় ৫০ জন শিশুদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শেষ করা হয়।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন