বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে তাঁতী লীগের উদ্যোগে কেককাটা ও আলোচনা সভা

কেককাটা আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম শুভ জন্মদিন উদযাপন করেছে বাগেরহাট জেলা তাতী লীগ। বুধবার বিকেলে বাগেরহাট জেলা তাতী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তালুকদার আব্দুল বাকি।

এ সময় বাগেরহাট জেলা তাতী লীগের সাধারণ সম্পাদক ফকির ইফতেখারুল ইসলাম রানা, জেলা তাঁতী লীগের সদস্য আবুল কালাম আজাদ, মোঃ আবু জাফর, পৌর তাঁতী লীগের সভাপতি খান জাহাঙ্গীর হোসেন মিঠু, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আবুল হোসেন, পৌর তাতীঁ লীগ নেতা কামরুল হাসান,আরাফাত মীর, মানিক হাওলাদার, মোঃ রোমান শেখ, সনাতন দাস,শিপন শেখ, মোঃ মেহেদী হাসান, সাজাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদার প্রমুখ। পরে নেতাকর্মীদের নিয়ে কেক কাটা হয়। বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর পরিবারের নিহত সদস্য ও মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বার্তা প্রেরক
তানজীম আহমেদ
বাগেরহাট প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন