জাতীয় শিশু দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যােগে যুবলীগের কার্যালয়ে আলােচনা সভা কেককাটা বিশেষ দাে,আর অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান এর সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,স্থানীয় সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান। প্রধান অতিথি যুবলীগ নেতা কর্মীদের উদ্দেশ্য বলেন,আজকের দিনে আমাদের এদেশের এক মহানায়কের জন্মদিন। তিনি ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। তারই কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরাে বলেন এ মাসের ৭ তারিখে এ জাতি ও পশ্চিমাদের উদ্দেশ্য তিনি বলেন শাসকগোষ্ঠী ধারা পরাধীনতার শৃঙ্খলায় আবদ্ধ ছিল। ঠিক তখনি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক রেসকোর্স ময়দান থেকে বজ্রকন্ঠে ঘােষনা দেন এদেশকে পশ্চিমা শাসকগোষ্ঠীর হাত মুক্ত করার জন্য বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে । সেদিনের এই ঘোষণায় পশ্চিমাদের হতে এই দেশ মুক্ত হয়। সেই থেকে আমাদের স্বাধীন সার্বভৌম আজকের এই বাংলাদেশ। এছাড়া অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভুইয়া,ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার,উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক বিল্লাল হােসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা জিএম হাসান তাবাচ্ছুম প্রমুখ।
বার্তা প্রেরক
আমান উল্যা আমান
চাঁদপুর প্রতিনিধি












