বর্ণিল আয়োজনে দৈনিক দেশ বাংলা নিউজ ২৪. কম এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা স্টেডিয়াামের সামনে দেশ বাংলা নিউজ ২৪.কম এর নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেশ বাংলার সম্পাদক মন্ডলীর সভাপতি ও প্রকাশক, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব তালুকদার আবদুল বাকী। এ সভায় স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক সোহাগ হাওলাদার।
ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার , সাবেক সাধারন সম্পাদক এম আলী আকবর টুটুল, কোষাধাক্ষ মোল্লা মাসুদুর রহমান ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এস এম রাজ, , চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম আকুঞ্জি, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি ও মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এইচ এম মইনুল ইসলাম, দৈনিক নওয়াপাড়ার জেলা প্রতিনিধি সোহরাব হোসেন রতন, দৈনিক আমাদের কন্ঠের বিশেষ প্রতিনিধি মনিরুল হক মনি, বাংলানিউজ ২৪ এর বাগেরহাট জেলা প্রতিনিধি এস এস সোহান, আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম রাজ, ঢাকা পোস্ট এর জেলা প্রতিনিধি তানজীম আহমেদ, ঠিকাদার ও সমাজ সেবক মো: আবুল খায়ের, গাঙচিলের বাগেরহাট শাখার সাধারন সম্পাদক কবি সৈয়দা তৈফুন নাহার,বাবু শেখর ব্যানার্জী, দেশ বাংলার ফকিরহাট প্রতিনিধি শেখ বাদশা,সদর হাসপাতালের প্রধান সহকারী মো: মাহিতুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে আনুষ্ঠানিকভাবে দৈনিক দেশ বাংলা নিউজ ২৪ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষীকী পালন করে।
বার্তা প্রেরক
তানজীম আহমেদ
বাগেরহাট প্রতিনিধি












