জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গাংনী পৌরসভায় সাজ সাজ রব পরিলক্ষিত হচ্ছে। গাংনী পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র আহম্মেদ আলীর ব্যাক্তিগত অর্থায়নে আলোকসজ্জা ও পৌর এলাকার রাস্তা ও মোড়ে মোড়ে এ আলোকসজ্জার আয়োজন করা হয়। এদিকে পৌর এলাকায় সাজ সাজ রবে স্থানীয়রা পৌর মেয়র আহম্মেদ আলীকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তারা বলেন পৌর মেয়র আহম্মেদ আলী দ্বায়িত্বে থাকলে সব ধরণের সেবা পাওয়া সহজ হয়। তাছাড়া পৌরসভার রাস্তা ঘাট ও নগরের শোভা বর্ধন করে থাকেন।
এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শত বার্ষিকীতে শুধু পৌর শহরই নয় পৌর পরিষদেও আলোকসজ্জা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা সভা ছাড়াও তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে পৌর মেয়র আহম্মেদ আলী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, যার জন্ম না হলে আমরা বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশ পেতামনা। আমাদেরকে যে মহান ব্যাক্তি পাক হানাদারদের নির্মম অত্যাচার নিপিড়ন থেকে মুক্তি দিয়েছেন সেই মহান ব্যাক্তি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী আরও ধুমধাম করে উদযাপন করার ইচ্ছা ছিল।
কিন্তু সাবেক মেয়র আশরাফুল ইসলাম পৌরসভায় কিছুই রাখেনাই। সে পৌরসভাকে একেবারেই খালি করে গেছেন। আমার ব্যাক্তিগত অর্থায়নে যতটুকু পারছি ততটুকু চেষ্টা করছি। তবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী আমাদের এলাকায় উন্নয়নে যে সহযোগিতা করে যাচ্ছেন তাতে আমার বিশ্বাস আমার গাংনী পৌর সভা আবারও ঘুরে দাড়াবে আমরা একটি উন্নত পৌরসভা গড়ে তুলব। এটা আমাদের মুজিব শতবর্ষের অঙ্গিকার।
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি












