ধুনটে পৌর কৃষকলীগের কমিটি গঠন

ফারুক আহম্মেদকে আহ্বায়ক ও সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে বগুড়ার ধুনটে পৌর কৃষকলীগের ১৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দলের সাংগঠনিক কর্মকান্ড গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে ধুনট উপজেলা কৃষকলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিক স্বাক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

কমিটির অন্যান্য সদস্য হলেন, মারুফ সরকার, রুস্তম আলী, ফরিদ উদ্দিন, রামিম হাসান, বিশা হোসেন, রাব্বি ইসলাম, সালাম প্রামানিক, রাজ আহম্মেদ, শরিফুল ইসলাম ও সেলিম। উল্লেখ্য, আগামী ৩ মাসের মধ্যে ৯টি ওয়ার্ড সহ পৌরসভার পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য উক্ত আহ্বায়ক কমিটিকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

বার্তা প্রেরক
ফজলে রাব্বী মানু
ধুনট (বগুড়া) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন