বিশ্ব ভোক্তা অধিকার দিবসে হোমনায় র‌্যালি ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে সোমবার হোমনায় র‌্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে। ইউএনও রুমন দে এর নেতৃত্বে উপজেলা পরিষদ মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে চৌরাস্তা মোড়ে গিয়ে দোকানী ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করতে করতে পূণরায় উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। এ সময় ইউএনও রুমন দে ক্রেতা বিক্রেতাদেরকে সঠিক মূল্যে পণ্য ক্রয়- বিক্রয়ের আহবান জানান।

আসছে রমযানে উপজেলায় দ্রব্য মূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে ইউএনও রুমন দে ক্রেতা- বিক্রেতা ও সাংবাদিকদের তথ্য দিয়ে তাকে সহযোগিতার আহবান জানান। র‌্যালি ও লিফলেট বিতরণে অন্যদের মধ্যে অংশ গ্রহণ করেন উপজেলা প্রকৌশলী, জুনায়েদ আফসার চৌধুরী পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মণ, সমবায় কর্মকর্তা জালাল উদ্দিন, উপজেলা একাডেমীক সুপার ভাইজার রাশেদুল ইসলাম, এটিইও খাদিজা আক্তার প্রমুখ।

বার্তা প্রেরক
মোঃ কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন