দীর্ঘদিন যাবত অবহেলিত কুষ্টিয়া সদর হাসপাতাল এর রাস্তা, পৌরসভার নেই কোন নজর

কুষ্টিয়া জেলার সদর হাসপাতাল হাসপাতাল এবং মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসের রাস্তার দূরদশা প্রায় দুই বছরের। কুষ্টিয়া শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা এই সদর হাসপাতাল রোড।আর সেই রাস্তার অবস্থা দেখলে চোখে জল আর কোমড়ে ব্যথা দুটো চলে আসে কুষ্টিয়া বাসীর। প্রতিদিন কুষ্টিয়া সহ কুষ্টিয়া জেলার আশে পাশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য রুগী আসে এই হাসপাতালে।আর রুগী গুলো হাসপাতালে যাওয়ার সময় ঝাঁকুনি আর খচুনীতে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। সাধারণ মানুষের চলাচল ও কম নয় এর রাস্তায়। কারণ এই রাস্তা দিয়ে কুষ্টিয়া পোস্ট অফিস, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া সকল ডায়গনসটিক সেন্টারের যাতায়াত।

রাস্তার কাজ হয়েছে শুধু খোয়া পড়া পর্যন্ত ।তারপর আর পীচমাটি পড়ে নি। বর্ষার পানিতে ডুবে যাওয়ার পর খোয়া গুলো উঠে গিয়ে জায়গায় জায়গায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। যে গর্তে গাড়ীর চাকা পড়লে সমস্ত শরীর মোচড় দিয়ে ওঠে। কুষ্টিয়া শহরের পৌরসভার যে রাস্তাটি সবচেয়ে আগে ভালো করার কথা সে রাস্তার দিকে পৌরসভার কোন নজরই নেই।আমরা বার্তা পত্রিকা২৪ কথা বলেছিলাম কুষ্টিয়ার কিছু পথচারীর সাথে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি বলেন, কুষ্টিয়া শহরের আলোক সজ্জার জন্য দামী দামী ঝাড়বাতি লাগানো হচ্ছে কিন্তু মানুষকে বাঁচানোর জন্য যে হাসপাতালে রাস্তা সেটা ঠিক করার জন্য কুষ্টিয়ার মেয়র এর কোন পদক্ষেপ নেই। আমরা অতি দ্রুত এ রাস্তা সংস্কার চাই।

বার্তা পেরক
সাইফুল আলম খান
কুষ্টিয়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন