ধানসাগর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী ডালিম হোসেন মাঝি

বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ডালিম হোসেন মাঝি পুনরায় নির্বাচিত হয়ে পুনরায় জনগণের সেবক হতে বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। করোনা মহামারী মোকাবেলায় দিন রাত অক্লান্ত পরিশ্রম করে জনগণের কাছে সরকারি অনুদান পৌছে দিয়ে মানবতার ফেরিওয়ালা হিসেবে সুপরিচিত হয়েছেন। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য তাকে এলাকার ভোটাররা পুনরায় ভোট দিয়ে দ্বিতীয় বারের মত ইউপি সদস্য নির্বাচিত করে ৮ নং ওয়ার্ডবাসীকে সেবা করার সুযোগ করে দিন।

তিনি সৎ মার্জিত স্বভাবের কারনে সাধারণ ভোটাররাও বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা ও দোয়া কামনা করছেন। ১২ মার্চ (শুক্রবার) পূর্ব রাজাপুর ৮ নং ওয়ার্ডের ৯ টি মসজিদে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচনীয় কার্যক্রম শুরু করেন। সাধারণ ভোটাররা জানায়,গত ৫ বছর সুনামের সাথে ইউপি সদস্যের দায়িত্ব পালন করে আসছেন। উন্নয়নে ডালিম হোসেন মাঝির বিকল্প কোন প্রার্থীকে ভাবতে পারছেন না ভোটাররা। গরীবদের মাঝে ভিজিডি,ভিজিএফ,মাতৃত্বকালীন ভাতা,বয়স্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতাসহ সরকারের সকল ধরনের সাহায্য সহযোগিতা সঠিক ভাবে বন্টন করেছেন। তার বিরুদ্ধে কোন অনিয়ম দুর্নীতির অভিযোগ নেই। গরীব অসহায়দের সাহায্য সহযোগিতায় তার ভূমিকা অপরিসীম। আসন্ন ইউপি নির্বাচনে ইউপি সদস্য হিসেবে তাকে নিয়ে ২য় বারের মত নির্বাচিত করার জন্য ইতিমধ্যে চায়ের দোকান,পাড়া-মহল্লায় ভোটারদের মধ্যে জল্পনা কল্পনা চলছে।

এলাকাবাসীরা জানায়,তিনি এলাকার সকল মানুষের বিপদে আপদে বিগত ৫ বছর ছিল এবং এখন থাকবে। তিনি মেম্বার হওয়ায় এলাকা মাদক,সন্ত্রাস মুক্ত হয়েছে। রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি আবারো নির্বাচিত হলে ওয়ার্ডের সকল অপরাধ মুক্ত থাকবে এবং সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি পুনরায় ইউপি সদস্য নির্বাচিত হলে উপকৃত হবে জনগন এবং উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছে এলাকাবাসী। এলাকাবাসী আরও বলেন,ডালিম হোসেন মাঝি ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় চুরি,ডাকাতি,মাদক,জুয়া বন্ধ হয়েছে। তিনি গরীর অসহায় মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যৎতেও থাকতে চাই। ডালিম হোসেন মাঝি জানায়,তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন এবং ভোটারদের ব্যাপক সাড়া পেয়েছেন। তিনি জন সমর্থনেও এগিয়ে  রয়েছেন। সকলকে তার জন্য দোয়া করতে বলেছেন।

বার্তা পেরক
মোঃ নাজমুল ইসলাম সবুজ
বাগেরহাট জেলা প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন