আসছে ১১ এপ্রিল প্রথম ধাপে দেশের ৩৭১ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।’ সেলক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শনিবার (১৩ মার্চ) দলের সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব প্রার্থী চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপল্ব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এর আগে গত ৫ মার্চ থেকে এই নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে দলটি।
মোরেলগঞ্জ উপজেলার ১৬ ইউনিয়নে নৌকা প্রতীকে মনোনয়ন প্রাপ্তরা ১ নং তেলিগাতী ইউনিয়নে মোরশেদা আক্তার ২ নং পঞ্চকরণে বীর মুক্তিযোদ্ধা আঃরাজ্জাক মজুমদার ৩ নং পুটিখালীতে আঃ রাজ্জাক সেখ ৪নং দৈবজ্ঞহাটিতে মোঃ সামছুর রহমান মল্লিক ৫ নং রামচন্দ্রপুরে মোঃ আলিম হাওলাদার ৬ নং চিংড়াখালীতে মোঃ আলী আক্কাস বুলু ৭ নং হোগলাপাশায় মনিসংকর হালদার ৮ নং বনগ্রামে রিপন চন্দ্র দাস ৯ নং বলইবুনিয়ায় মোঃ শাহাজাহান আলী হাওলাদার ১০ নং হোগলাবুনিয়ায় বীর মুক্তিযোদ্ধা মোঃ আকরামুজ্জামান ১১নং বহরবুনিয়া টি.এম রিপন ১২ নং জিউধারায় মোঃ জাহাঙ্গীর বাদশা ১৩ নং নিশানবাড়িয়ায় সাইফুল ইসলাম ১৪ নং বারইখালতে শফিকুর রহমান লাল ১৫ নং মোরেলগঞ্জ সদরে হুমায়ুন কবির মোল্লা ১৬ নং খাউয়ালিয়ায় মাষ্টার আবুল খায়ের হাওলাদার।
বার্তা পেরক
এইচ এম জসিম উদ্দিন
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি












