ফেনীর রামপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

ফেনী শহরের  রামপুরে তানিয়া বেগম(২৫)নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ মার্চ) দুপুরে রামপুরের শাহীন একাডেমী সড়কের বায়তুল আমান জামে মসজিদের পাশে আবু আহম্মদের কলোনি থেকে তার লাশ উদ্ধার করা হয়।এ ঘটনায় নিহতের স্বামী মোঃ ইউসুফ কে আটক করেছে পুলিশ। তবে স্বামী ইউসুফের দাবী তার স্ত্রী তানিয়া পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে।

জানা যায়,  চার বছর আগে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের আফতাববিবি এলাকার ফকির আহমেদের ছেলে মোঃ ইউসুফের সাথে পরশুরাম উপজেলার মালিপাথর গ্রামের  নুরু মিয়ার মেয়ে তানিয়ার বিয়ে হয়। ইউসুফ পেশায় একজন রিক্সাচালক । আফসানা আক্তার (৩)ও জান্নাত(১)নামে তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। নিহতের মা শিরিন আক্তার অভিযোগ করেন,ইউসুফ তার মেয়েকে ফাঁস দিয়ে মেরে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে। বিয়ের পর থেকে ইউসুফ তানিয়াকে মারধর করতেন।

একবার তানিয়াকে মেরে তার পা ভেঙে দেন।এছাড়া  কিছু দিন  পূর্বে যৌতুকের জন্য দুই বার মেরেছেন। পরে তাকে ৬০ হাজার টাকা দেয়া হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। ফেনী সদর মডেল থানার ওসি (তদন্ত) ওমর হায়দার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

বার্তা পেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন