মেহেরপুরে অবৈধযান আলমসাধু থেকে পড়ে ঘুমন্ত নির্মাণশ্রমিকের মৃত্যু  

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের জুগিন্দা গ্রামে (শ্যালােইঞ্জিন চালিত যানবাহন) আলমসাধু গাড়ি থেকে পড়ে আব্দুল মজিদ (৬৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।  নিহত আব্দুল মজিদ  জুগিন্দা গ্রামের শেখ পাড়ার কেরু শেখের ছেলে। শুক্রবার (১২মার্চ) ভোররাত ৪টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আব্দুল মজিদসহ কয়েকজন নির্মাণ শ্রমিক একটি আলমসাধু গাড়িযােগে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক দিয়ে গাংনী উপজেলার দুর্লভপুর গ্রামে ঘর ঢালাইয়ের কাজে যাচ্ছিলেন। এসময় আব্দুল মজিদ গাড়িতে চড়ে ঘুমিয়ে পড়েন। এক পর্যায়ে সে গাংনীর চােখতােলা নামক স্থানে পৌঁছালে,গাড়ি থেকে পড়ে রক্তাক্ত জখম হন। এসময় অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে গাংনী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে, কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খােঁজখবর নেয়া হচ্ছে।

বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন