মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে চেক জালিয়াতি মামলার সাজা প্রাপÍ আসামী গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার ১১ মার্চ সন্ধ্যা ৭টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মেহেরপুর জেলার গাংনী উপজেলার খাসমহল গ্রামের মোঃ হেকমত আলি মন্ডলের ছেলে মোঃ আব্দুল্লাহ।
ডিবিসুত্রে প্রকাশ, ২০১৪ সালে কুষ্টিয়া আদালতে চেক জালিয়াতি মামলায় আসামী আব্দুল্লাহ ১ বছরের সাজা ও ২লাখ ৭৮ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত হয়। এরপর থেকে আসামী পলাতক ছিল।
ডিবি এসআই অজয় কুমার কুন্ডুর ও এএসআই জসিম উদ্দিনসহ সঙ্গীয় চৌকশ দল নিয়ে প্রায় ৭ঘন্টা চেষ্টা করার পর বৃহস্পতিবার সন্ধ্যায় খাসমহল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী আব্দুল্লাহকে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি












