ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের উপর ফেনীতে দুই দিনব্যাপী ভাষণ প্রতিযোগিতা মঙ্গলবার (০৯ মার্চ) সন্ধ্যায় শেষ হয়েছে। ফেনী জেলা আওয়ামী লীগের সার্বিক সহযোগিতায় ও জেলা ছাত্রলীগের আয়োজনে শহরের জেলা পরিষদ ভবনের ড. সেলিম আল দীন মিলনায়তনে প্রতিযোগিতায় ফেনী সরকারি কলেজ, সদর উপজেলা,ফেনী পৌরসভা, ফুলগাজী, পরশুরাম,ছাগলনাইয়া, দাগনভূঁঞা ও সোনাগাজী উপজেলা শাখার পক্ষ থেকে শিক্ষার্থীরা অংশ নেয়।
বিচারকের দায়িত্বে ছিলেন বিচারকমন্ডলীর সভাপতি মাষ্টার আলী হায়দার, সদস্য প্রফেসর তায়বুল হক, প্রফেসর উৎপল কান্তি বৈদ্য, আবদুল মোতালেব, এ.কে শহীদ উল্যাহ খোন্দকার। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন,দৈনিক প্রথম আলোর ফেনীর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিদারুল কবির রতন, সাবেক সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল,জেলা ছাত্রলীগের সভাপতি এম, সালাহউদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ সহ অন্যান্য ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
ভাষণ প্রতিযোগিতার আয়োজক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ জানান, আগামী ১৭ মার্চ এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। তিনি আরো জানান, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ আয়োজনের মূলত কারণ ঐতিহাসিক ভাষণটি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। এই ভাষণে স্বাধীনতা যুদ্ধের দিক নির্দেশনার সঠিক ইতিহাস আমরা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস হিসেবে নিচ্ছি।
বার্তা প্রেরক
শেখ আশিকু্ন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












