তেঁতুলিয়া প্রেসক্লাবের সাধারণ সভা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে ডাকবাংলো পিকনিক কর্নারের বেরং কমপ্লেক্সে প্রেসক্লাবে সভাপতি সোহরাব আলীর সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। সাব্বির হোসাইন রকির সঞ্চালনায় প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনসহ বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আবু তাহের আনসারী এম এ বাসেত, জাবেদুর রহমান জাবেদ, এস কে দোয়েল, মমতাজ আলী, আতাউর রহমান, তরিকুল ইসলাম, মুহম্মদ রনি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মজিবর রহমান, সাবেক সাধারন সম্পাদক মোসলেহ উদ্দিন হাসান প্রমুখ। আলোচনা সভা শেষে প্রীতি বনভোজনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহন করেন সহকারি কমিশনার (ভূমি) মাসুদুল হক, মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া প্রমুখ।
বার্তা প্রেরক
জাবেদুর রহমান জাবেদ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি












