হোমনায় নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ঋণ ও সেলাই মেশিন বিতরণ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ১৫ জন নারীকে ১া৫ হাজার টাকা করে ৬ লাখ ১৫ হাজার টাকা ঋণ ও উপজেলা পরিষদের উদ্যোগে বিনামূল্যে আরো ১৫জন নারীকে ১৫ টি সেলাই মেশিন প্রদান করা হয়েছে। আজ সোমবার উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও রুমন দে।

বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, এসিল্যান্ড তানিয়া ভূইয়া, মহিলা বিষয়ক অফিসার নাছিমা আক্তার, কৃষি কর্মকর্তা মোতাহার হোসেন, থানার ইন্সপেক্টর তদন্ত আমিনুর রসুল, হোমনা পৌর মহিলা লীগের সেক্রেটারী শাহিনুর আক্তার প্রমুখ। এর আগে নারী দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে একটি র‌্যালি বের হয়।

বার্তা প্রেরক
মোঃ কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন